13 hrs

উম্মু মুজাদ্দিদে আ'যম আলাইহিস সালাম আমাদের সম্মানিতা দাদীজান আলাইহাস সালাম তিনি তখন তিন তলায় ছোট চাচা হুযূর উনার বাসায় অবস্থান করতেন। হযরত দাদীজান আলাইহাস সালাম উনাকে যখন তিন তলার ছোট চাচা হুযূর উনার বাসা থেকে চার তলায় মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার হুজরা শরীফে আনা হবে তখন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি আমাদেরকে বললেন, তোমাদের দাদী আসবেন। তোমরা ঘর পরিষ্কার করো, বিছানা গুছাও এবং সবকিছু পরিপাটি করো"। আমরা সবাই তাই করলাম। দাদীজান আলাইহাস সালাম তিনি তাশরীফ মুবারক আনলেন। এরপর সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বললেন, "কে কোথায় আছো, এদিকে আসো। তোমাদের দাদীজান আলাইহাস সালাম উনার জন্য জুস বানাও"। আমরা উনার জন্য তরমুজের জুস তৈরি করলাম। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি দাদীজান আলাইহাস সালাম উনাকে দেখিয়ে আমাদেরকে বললেন, "তিনি তোমাদের মূল, তিনি ব্যতীত তোমরা আমাদেরকে কোথায় পেতে?" এভাবে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি আমাদের সবাইকে নিয়ে খুশি মুবারক প্রকাশ করলেন।

অনেক সময় দেখা যেতো, দাদীজান আলাইহাস সালাম খাবার খেতে চাইতেন না। তখন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি নিজ হাত মুবারকে খাবার মেখে উনাকে খাইয়ে দিতেন। আর দাদীজান আলাইহাস সালাম তিনিও খুশি হয়ে খেতেন। সুবহানাল্লাহ! এছাড়া, সবসময়ই উনার হাত মুবারকে খাবার খেতে পছন্দ করতেন। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি যখন দাদীজান আলাইহাস সালাম উনার রুমে তাশরীফ মুবারক আনতেন তখন দাদীজান আলাইহাস সালাম তিনি উনার সিনা মুবারক দেখিয়ে দিয়ে বলতেন, "মা! ফুঁ দাও”। তখন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি ফুঁ মুবারক দিয়ে দিতেন।

দাদীজান আলাইহাস সালাম উনার পবিত্র বিছাল শরীফ উনার আগ মূহুর্তে আমি উনাকে ওযু করানোর জন্য ওয়াশরুমে নিয়ে যাই। সেখানে যাওয়ার কিছুক্ষণ পর তিনি কেমন যেন করছিলেন অর্থাৎ শরীর মুবারকে কোনো শক্তি পাচ্ছিলেন না। মনে হচ্ছিলো, পড়ে যাবেন। তখন আমি অন্য একজন খাদিমাকে ডেকে বললাম, আপনি উনাকে ধরেন। আমি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে ডেকে নিয়ে আসি। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার হুজরা শরীফে যেয়ে উনাকে দাদীজান আলাইহাস সালাম উনার কথা বলতেই তিনি দৌড়ে এসে বললেন, "উনাকে বিছানায় শুইয়ে দাও; তাড়াতাড়ি ডাক্তার ডাকো" এরই মধ্যে তিনি অনবরত দাদীজান আলাইহাস সালাম উনাকে ফুঁ মুবারক দিতে থাকলেন। তিনি আরো বললেন, "তোমাদের মধ্যে একজন পবিত্র মীলাদ শরীফ পাঠ করতে থাকো"। একজন খাদিমা পবিত্র মীলাদ শরীফ পাঠ করতে লাগলো। যখন উনার পাল্স কমে আসছিলো তখন আমাদের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেলো। তা দেখে তিনি পুনরায় বললেন, "তোমরা জোরে জোরে কালিমা শরীফ পাঠ করতে থাকো"। নির্দেশ মোতাবেক আমরা কালিমা শরীফ পাঠ করছিলাম। এরই মধ্যে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি দাদীজান আলাইহাস সালাম উনাকে জড়িয়ে ধরে রাখা অবস্থায় উনারই কোল মুবারকে দাদীজান আলাইহাস সালাম তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!

প্রিয় পাঠক! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি সকলেরই মমতাময়ী মা। তিনি উনার শাশুড়ী অর্থাৎ আমাদের দাদীজান আলাইহাস সালাম উনার অন্তিম সময় পর্যন্ত আন্তরিকতা ও মুহাব্বতের সাথে উনার পরিচর্যার যে আনজাম দিয়েছেন তা উনার পরম মমতা ও ইহসানেরই বহিঃপ্রকাশ।

আহমাদ রুনা

image