আপনার কী মনে হয় মহামানবরা কোন সমস্যার সমাধান দেন?
*
না উনারা তা দেন না। উনারা যা দেন তা হলো জীবন্ত অভিজ্ঞতা। আপনার যদি অনুভবশক্তি থাকে তবে আপনি তা বুঝতে পারবেন। অনেকেই তো পবিত্র ধর্মগ্রন্থে সমস্যার সমাধান খোঁজ করেন কিন্তু তারা কী আসলেই সমস্যার সমাধান পায়?
সমস্যার সমাধান তো সবাই দিতে পারে। যেকোন সাধারন মানুষদের কাছে গেলে অনেক কিছুর সমাধান আপনি পাবেন। কিন্তু সেসব সমাধান কাজে লাগে না কেন?
কেননা সেসব সমাধানে কোন জীবন নেই, নেই কোন জীবন্ত অনুভব। আর মহানানবরা আপনাকে যখন আপনার সমস্যার কথার প্রতিউত্তরে কিছু বলেন যাকে আপনি সমাধান বলে ভাবছেন মনে রেখবেন, তিনি আপনাকে সমাধান দিচ্ছেন না তিনি আপনাকে সত্যের জীবন্ত অনুভূতি দিচ্ছেন।
আর এরজন্য তা তথাকথিত সমাধান থেকে আলাদা। তথাকথিত সমাধান তো রোবটিক সাজানো গুছানো, প্রানহীন ৷ একটু শব্দের হেরফের করলে অনেক সুন্দর করে সমাধান দেওয়া যায়। কিন্তু তাতে জীবন্ত অভিজ্ঞতা দেওয়া যায় না।
মহামানবরা আপনাকে সেটাই দেন,জীবন্ত অভিজ্ঞতা। তাই যারা সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইসা রুহুল্লাহ আলাইহিস সালাম, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিসসামাল উনাদের সামনাসামনি থেকে শুনেছেন "আর" যারা একজন তথাকথিত ধর্মবিশ্বাসী লোকের কাছ থেকে কথা শুনেছেন তাদের মাঝে তফাৎ বিস্তর।
তাই হয়তোবা জীবন্ত ওলী আল্লাহ উনার সন্ধান করতে হয় যার মাঝে সত্যের সুবাতাস বিদ্যমান। যিনি আপনাকে সমাধান নয় জীবন্ত অভিজ্ঞতা দিতে পারবেন। আর তেমনি একজন মহান ব্যক্তিত্ব মুবারক হলেন খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম
আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।