মহাসম্মানীত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম
উনার সম্মানার্থে ও মুহব্বতে খুশি প্রকাশ করে
খরচ করার ফজিলত (২৫)
নফসের অনুসারী, সর্বস্বীকৃত প্রকাশ্য মশহুর পাপাচারী এবং নিকৃষ্ঠ-মন্দ আমলের কারণে সকলের নিকট নিন্দনীয় হওয়া সত্ত্বেও ইন্তেকালের পর মহান আল্লাহ পাক উনার বিশেষ ওলী হিসেবে ঘোষণা এবং সম্মানিত জান্নাত মুবারক-এ বিশেষ সম্মান লাভ
اِنَّهٗ كَانَ فِـىْ زَمَانِ اَمِيْـرِ الْـمُؤْمِنِيْـنَ هَارُوْنَ الرَّشِيْدِ شَابٌّ فِـى الْبَصْرَةِ مُسْرِفٌ عَلٰى نَفْسِهٖ وَكَانَ اَهْلُ الْبَلَدِ يَنْظُرُوْنَ اِلَيْهِ بِعَيْنِ التَّحْقِيْرِ لِاَجْلِ اَفْعَالِهِ الْـخَبِيْثَةِ غَيْرَ اَنَّهٗ كَانَ اِذَا قَدِمَ شَهْرُ رَبِيْعِ الْاَوَّلِ غَسَّلَ ثِيَابَه وَتَعَطَّرَ وَتَـجَمَّلَ وَعَمِلَ وَلِيْمَةً وَاسْتَقْرَاَ فِيْهَا مَوْلِدَ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدَامَ عَلٰى هٰذَا الْـحَالِ زَمَانًا طَوِيْلًا ثُـمَّ لَـمَّا مَاتَ سَـمِعَ اَهْلُ الْبَلَدِ هَاتِفًا يَّقُوْلُ اُحْضُرُوْا يَا اَهْلَ الْبَصْرَةِ وَاشْهَدُوْا جَنَازَةَ وَلِىٍّ مِّنْ اَوْلِيَاءِ اللهِ فَاِنَّهٗ عَزِيْزٌ عِنْدِىْ فَحَضَرَ اَهْلُ الْبَلَدِ جَنَازَتَهٗ وَدَفَنُوْهُ فَرَاَوْهُ فِى الْـمَنَامِ وَهُوَ يَرْفُلُ فِىْ حُلَلٍ سُنْدُسٍ وَّاِسْتَبْرَقٍ فَقِيْلَ لَهٗ بِـمَ نِلْتَ هٰذِهِ الْفَضِيْلَةَ قَالَ بِتَعْظِيْمِ مَوْلِدِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

কথিত খলীফা হারুনুর রশীদের যামানায় বছরা শহরে নফসের অনুসারী এক যুবক ছিলো। শহরের লোকেরা তার মন্দ কাজের জন্য তাকে ঘৃণার চোখে, অবজ্ঞার চোখে দেখতো। তবে যখনই সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ (মহাসম্মানিত ও মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ) মাস আগমন করতেন, তখনই এই যুবক উত্তমরূপে উনার কাপড় ধৌত করে সুগন্ধি ব্যবহার করে সুসজ্জিত হয়ে ওলীমা বা খাবারের মজলিস অর্থাৎ মেহমানদারীর ব্যবস্থা করতেন এবং সেখানে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ উনার মহাসম্মানিত ও মহাপবিত্র মু’জিযাহ্ শরীফসমূহ, ঘটনা মুবারকসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতেন, বিশ্লেষণ করতেন। আর তিনি এই সম্মানিত আমল মুবারক উনার মধ্যে দীর্ঘসময় লেগে থাকেন অর্থাৎ প্রতি বছর সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ (মহাসম্মানিত ও মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ) মাস আগমন করলেই তিনি এরূপ করতেন। সুবহানাল্লাহ! তারপর যখন তিনি ইন্তিকাল করেন, তখন শহরবাসীগণ গায়েবী আওয়াজ শুনতে পান যে, একজন ঘোষণাকারী বলছেন- ‘হে বছরার অধিবাসীগণ! আপনারা একত্রিত হয়ে মহান আল্লাহ পাক উনার ওলীগণ উনাদের মধ্য থেকে একজন বিশেষ ওলীআল্লাহ উনার জানাযায় উপস্থিত হোন। কেননা তিনি আমার কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব মুবারক।’ তখন শহরবাসীগণ উনার জানাযায় উপস্থিত হন এবং উনার দাফন সম্পন্ন করেন। তারপর শহরবাসীগণ স্বপ্নে দেখেন যে, সেই যুবক তিনি পাতলা এবং পুরু কারুকার্যপূর্ণ জান্নাতী রেশমী পোশাক পরে অত্যন্ত শান-শওকতের সাথে সম্মানিত জান্নাত মুবারক-এ বিচরণ করছেন। সুবহানাল্লাহ! তখন উনাকে জিজ্ঞাসা করা হলো- ‘এই শ্রেষ্ঠত্ব-মর্যাদা আপনি কিভাবে লাভ করলেন?’ তিনি বললেন, মাওলিদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে তা’যীম-তাকরীম, সম্মান প্রদর্শন করার মাধ্যমে।” সুবহানাল্লাহ! (ই‘য়ানাতুত ত্বালিবীন ৩/৪১৫, আশ্ শারফুল আমজাদ ২৫৬ নং পৃষ্ঠা)
মহাপবিত্র ৯০ দিনব্যাপী আযীমুশশান সাইয়্যিদু সাইয়্যিদিল আ'ইয়াদ শরীফ মাহফিল —
আজ ৬০তম দিন
হাদিয়া করুন: ১২০০ / ১২০০০ / ১২০০০০+ সরাসরি শুনুন: http://Sm40.com ০১৭৩৯৪৬৬৭৩০
বিকাশ এজেন্ট