আমার মামদুজী, তোমারই দরবারে,
আমি অধম দাঁড়াই আজ তোমারই দ্বারে।
দয়া করে দাও মোরে সেই তাওফিক চাই,
তোমার স্মরণ ছাড়া যেন কিছুতেই না হারাই।
তোমার মহব্বতে যেন জীবন কাটাই,
দায়েমী রুজু থেকে নাজাত আমি পাই।