অরুণাচলে চীনের ‘গোপন দখল’, ভারতীয় সেনাবাহিনীকে টহলে বাধা

অরুণাচল প্রদেশে চীনের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগে নতুন করে চাপে পড়েছে ভারত সরকার।

নয়াদিল্লির শক্তিশালী প্রতিরক্ষা ও সীমান্ত নিয়ন্ত্রণের দাবির মধ্যেই ক্ষমতাসীন জোটের মিত্র দল পিপলস পার্টি অব অরুণাচল (পিপিএ)-এর অনুসন্ধানী দল দাবি করেছে, সীমান্তের কয়েকটি এলাকায় ভারতীয় বাহিনীর টহল বাধাগ্রস্ত হচ্ছে।

দলটির অভিযোগ, চীনের কথিত অগ্রগতি ঠেকাতে মোদি সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এবং সীমান্তবাসীর উদ্বেগ উপেক্ষিত হয়েছে।

দীর্ঘদিনের সীমান্ত বিরোধের মধ্যে নতুন এই অভিযোগ ভারত-চীন উত্তেজনাকে আবারও সামনে নিয়ে এসেছে।