সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় জীবনী মুবারক
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (পর্ব- ১৮)


মহাসম্মানিত ও মহাপবিত্র বিশেষ ওছিয়ত মুবারক:

প্রথম ওছিয়ত মুবারক:

কিতাবে বর্ণিত রয়েছেন,
اِنَّ حَضْرَتْ شِيْثًا عَلَيْهِ السَّلَامُ اَوْصٰى وَلَدَهٗ بِوَصِيَّةِ حَضْرَتْ اٰدَمَ عَلَيْهِ السَّلَامُ اَنْ لَّا يَضَعَ هٰذَا النُّوْرَ اِلَّا فِى الْمُطَهَّرَاتِ مِنَ النِّسَاءِ وَلَمْ تَزَلْ هٰذِهِ الْوَصِيَّةُ جَارِيَةً تَنْتَقِلُ مِنْ قَرْنٍ اِلٰى قَرْنٍ اِلٰى اَنْ وَصَلَ هٰذَا النُّوْرُ اِلٰى سَيِّدِنَا حَضْرَتْ ذَبِيْحِ اللهِ عَلَيْهِ السَّلَامُ
অর্থ: “নিশ্চয়ই সাইয়্যিদুনা হযরত শীছ আলাইহিস সালাম তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আওলাদ আলাইহিস সালাম (সাইয়্যিদুনা হযরত আনূশ আলাইহিস সালাম) উনাকে আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত ওছিয়ত মুবারক অনুসারে সম্মানিত ওছিয়ত মুবারক করেন যে, ‘এই মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনাকে যেন অবশ্যই একমাত্র মহাসম্মানিত ও মহাপবিত্র মহিলা আলাইহিন্নাস সালাম উনাদের নিকট সমর্পণ মুবারক করা হয়। আর এই সম্মানিত ওছিয়ত মুবারক পর্যায়ক্রমে যুগের পর যুগ, শতাব্দির পর শতাব্দি পর্যন্ত জারী থাকেন। এমনকি ‘এই মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ তিনি সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার নিকট পৌঁছা পর্যন্ত ঐ সম্মানিত ওছিয়ত মুবারক জারী থাকেন।” সুবহানাল্লাহ! (আল মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহ্ ১/৫৬)
অর্থাৎ এটা ছিলেন আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত ওছিয়ত মুবারক। এই সম্মানিত ওছিয়ত মুবারক তখন থেকে শুরু করে সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পর্যন্ত জারী থাকেন। সুবহানাল্লাহ!