মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (১০২)
মূলত, যাঁরা মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করবেন, উনারা বিনা হিসেবে জান্নাতী তো অবশ্যই; শুধু তাই নয়, উনারা সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ জান্নাতী। সুবহানাল্লাহ! মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালনকারী উনাদের জন্য আলাদাভাবে বিশেষ জান্নাত মুবারক রয়েছেন। সেখানে শুধু যাঁরা মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করেন উনারাই প্রবেশ করবেন। অন্য কেউ সেই বিশেষ জান্নাত মুবারক উনার মধ্যে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ! উনারা সেই সম্মানিত জান্নাত মুবারক উনার মধ্যে সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাদিম হিসেবে উনার সাথেই অবস্থান করবেন। সুবহানাল্লাহ!