নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছানা-ছিফত মুবারক বর্ণনা করা, খিদমত মুবারক করা, সকল হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সম্মানিত সুন্নত মুবারক (১)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছানা-ছিফত মুবারক বর্ণনা করা, খিদমত মুবারক করা, গোলামী মুবারক উনার আঞ্জাম মুবারক দেয়া কায়িনাতবাসীর জন্য ফরযে আইন। সেই আমল মুবারক সকল হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা নিজেরাও করেছেন এবং উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র বিলাদতী শান মুবারক) প্রকাশ উনার পূর্বে সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত খিদমত মুবারকে এসে উনারা বিশেষভাবে ছানা-ছিফত মুবারক করেছেন।
৯ মাসে বিশেষ ব্যক্তিত্ব উনাদের আগমন মুবারক ও সুসংবাদ মুবারক
স্মরণীয় যে, মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব-মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে ৮ মাস ১২ দিন অর্থাৎ ৯ মাস সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারকে অবস্থান মুবারক করেন, সেই ৯ মাসের প্রত্যেক মাসে একজন করে হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা এসে সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত খিদমত মুবারকে সুসংবাদ মুবারক পেশ করতেন। এভাবেই উনারা মহাসম্মানিত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করেন। সুবহানাল্লাহ!
এ সম্পর্কে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
قَالَتْ سَيِّدَتُنَا حَضْرَتْ اُمُّ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا حَمَلْتُ بِحَبِيْبِىْ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِىْ اَوَّلِ شَهْرٍ مِنْ حَمْلِىْ وَهُوَ شَهْرُ رَجَبَ الْاَصَمِ بَيْنَمَا اَنَا ذَاتَ لَيْلَةٍ فِىْ لَذَّتِ الْمَنَامِ. اِذْ دَخَلَ عَلَىَّ رَجُلٌ مَلِيْحُ الْوَجْهِ طِيْبُ الرَّائِحَةِ وَاَنْوَارُهٗ لَائِحَةٌ. وَهُوَ يَقُوْلُ مَرْحَبًابِكَ يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ (يَا مُحَمَّدُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ) قُلْتُ لَهٗ مَنْ اَنْتَ؟ قَالَ اَنَا حَضْرَتْ اٰدَمُ اَبُو الْبَشَرِ عَلَيْهِ السَّلَامُ.
قُلْتُ لَهٗ مَاتُرِيْدُ قَالَ اَبْشِرِىْ يَا سَيِّدَتَنَا حَضْرَتْ اُمَّ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَدْ حَمَلْتِ بِسَيِّدِ الْبَشَرِ وَفَخْرِ رَبِيْعَةِ وَمُضَرِ.
অর্থ: সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, আমি যখন মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক পবিত্র রজবুল হারাম শরীফ মাসে ধারণ করলাম তখন এক রাত্রে-
প্রথম মাসে আমি ঘুমের ঘোরে দেখতে পেলাম আমার সামনে সুউজ্জ্বল চেহারা মুবারক নিয়ে সীমাহীন সুঘ্রাণ ও নূর মুবারকসহ একজন সুপুরুষ হাজির হয়ে বললেন-
مَرْحَبًا بِكَ يَا مُحَمَّدُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
অর্থঃ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনাকে মারহাবা।
আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? উত্তরে আগন্তুক ব্যক্তি বললেন, আমি মানব জাতির আদি পিতা সাইয়্যিদুনা হযরত আদম ছফিউল্লাহ আলাইহিস সালাম।
আমি বললাম, আপনি কি জন্য এসেছেন? উত্তরে তিনি বললেন, হে সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি সুসংবাদ মুবারক গ্রহণ করুন। আপনি সমস্ত মানবজাতির সাইয়্যিদ, রবীয়া ও মুদার গোত্রের ফখর, গোটা কায়িনাতবাসীর ফখর, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আপনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক উনার মধ্যে ধারণ করেছেন। সুবহানাল্লাহ!
-আহমদ হুসাইন