ইয়া রাসুলুল্লাহ! ইয়া হাবীবল্লাহ!! ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
খলিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি আপনাকে তখন প্রকাশিত (নূরুল ইযহার) করেছেন যখন আল্লাহ পাক ছাড়া কিছুই ছিল না। অতঃপর উনার মহাসম্মানিত মহাপবিত্র কুদরত তথা নিয়ন্ত্রণ মুবারকে রেখে, আপনার প্রতি দায়েমী ছলাত মুবারক পেশ করেই যাচ্ছেন তথা বুলন্দি শান মুবারক প্রকাশ করেই চলেছেন। সুবহানাল্লাহ!
হাদিস শরীফে বর্ণিত হয়েছে—
أَوَّلُ مَا خَلَقَ اللَّهُ نُورُ نَبِيِّكَ يَا جَابِرُ
“হে জাবির! মহান আল্লাহ পাক সর্বপ্রথম আপনার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন।”
পরবর্তীতে আপনার এককাতরা নূর মুবারক থেকে সমস্ত সৃষ্টি জগৎ তৈরি করেছেন। আপনার প্রকাশ সমস্ত সৃষ্টি জগতের অস্তিত্ব ও সমস্ত নিয়ামত মুবারক লাভের কারণ।
মহান আল্লাহ পাক ইরশাদ করেন—
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ
“আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমতস্বরূপই প্রেরণ করেছি।”
— সূরা আল-আম্বিয়া শরীফ, ২১:১০৭
আপনার প্রকাশ তথা নূরুল ইযহার মুবারক সমস্ত ঈদ বা খুশির মূল।
মহান আল্লাহ পাক ইরশাদ করেন—
قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا
“বলুন হে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম , আল্লাহর ফযল ও তাঁর রহমত হিসেবে যে স্বয়ং আমাকে লাভ করলে এজন্য শুকরিয়া আদায় করত: খুশি মুবারক প্রকাশ করো।"
— সূরা ইউনুস শরীফ, ১০:৫৮
আর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মহান আল্লাহ পাক নিজেই ছলাত মুবারক পেশ করেন এবং ফেরেশতাগণও ছলাত মুবারক পেশ করেন। ইরশাদ হয়েছে—
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
“নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি ছলাত প্রেরণ করেন। হে ঈমানদারগণ! তোমরাও তাঁর প্রতি ছলাত ও সালাম প্রেরণ করো।”
— সূরা আল-আহযাব শরীফ, ৩৩:৫৬
বহু বছর পর আপনারই প্রিয় আওলাদ সাইয়্যিদুনা মামদূহ হযরত সুলত্বানুন নাছীর আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাইশী, রাজারবাগ দরবার শরীফ—তিনি এই খুশি মুবারক প্রকাশের নামকরণ করেছেন সাইয়্যিদু সাইয়্যিদিল আ'ইয়াদ শরীফ।
যা তিনি অনন্তকাল পালনের ঘোষণা দিয়েছেন।
অর্থাৎ তিনি হায়াতে জিন্দেগীতে করবেন, মউত তথা ইন্তেকালের সময় করবেন, কবরে করবেন, হাশরে করবেন, মিজানে করবেন, পুলসিরাতে করবেন, জান্নাতে গিয়েও করবেন—সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক আমাদের সকলকে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পরিপূর্ণ ঈমান, অকৃত্রিম মুহব্বত, অধিকাধিক ছলাত ও সালাম এবং উনার সুন্নত মুবারকের উপর অটল থাকার তাওফীক দান করুন। আমীন, ইয়া রব্বাল আলামীন।