গত সাড়ে তিন বছরে সুদান থেকে থেকে ১০০ মিলিয়ন ডলারের সোনা লুট করে দুবাইতে পাচার করেছে আরএসএফ

♦️ ২০২৩ সালের এপ্রিলে সুদানে গৃহযুদ্ধ শুরুর সময় রাষ্ট্রীয় শোধনাগার ও ব্যাংকগুলো থেকে অন্তত দেড় টন সোনা লুট করেছে আরএসএফ বাহিনী, যার আনুমানিক মূল্য প্রায় ১০০ মিলিয়ন ডলার। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

♦️ লুট করা এসব সোনা চাদ ও দক্ষিণ সুদানের ভেতর দিয়ে পাচার করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তাদের মতে, পরে দক্ষিণ সুদানের রাজধানী জুবা থেকে আমিরাতের কার্গো বিমানে করে এগুলো সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়।

♦️ প্রতিবেশী দেশগুলো দিয়ে পাচার হওয়া সুদানের এসব সোনার প্রধান গন্তব্য হলো দুবাই। বর্তমানে সোনা উৎপাদন ও এর বাণিজ্যই সুদানের গৃহযুদ্ধে, বিশেষ করে আরএসএফ-এর অর্থায়নের অন্যতম প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে।

সূত্র : ফিন্যান্সিয়াল টাইমস