5 hrs

আখিরী চাহার শোম্বাহ, এ দিনটির সাথে কে না পরিচিত! বরং সমগ্র কায়িনাতবাসীর জন্য এ দিনটি সুমহান এক নিয়ামত মুবারক। মহান আল্লাহ পাক উনার প্রিয়তম রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সম্পৃক্ত হওয়ায় এ দিনটি লক্ষ-কোটি গুণে ফযীলতপূর্ণ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এই দিনটিতে মারিদ্বী (অসুস্থ) শান মুবারক থেকে যখন ছিহহাতি (সুস্থ) শান মুবারক গ্রহণ করেন, তখন উনাকে ছিহহাতী শানে দেখে সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম এবং সাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সকলেই বেমেছাল খুশী প্রকাশ করেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খুশি হয়ে হযরত যাহরা আলাইহাস সালাম ও উনার আওলাদদ্বয় সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ আলাইহিস সালাম উনাদেরকে সংবাদ দিতে বললেন। তারপর উনারা যখন আসলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সবাইকে নিয়ে আহার মুবারক করে খুশি প্রকাশ করেন।

এ বর্ণনার মাঝে কোনো অসামঞ্জস্যতা বা অসম্পূর্ণতা কারও ফিকিরেই আসলো না। কিন্তু সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার চিন্তা-চেতনা ও ফিকির মুবারক থেকে তা এড়িয়ে যেতে পারেনি।

সমস্ত কিতাবাদীতে এমন বর্ণনাই যুগ যুগ ধরে হয়ে আসছে। কত বড়বড় জ্ঞানী গুণীদের তত্ত্বাবধানে এসব কিতাবাদী সম্পাদিত হচ্ছে। কারও অন্তরে এ সূক্ষ্ম ফিকির উদিত হয়নি, যা শুধুমাত্র সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনিই করলেন। সুবহানাল্লাহ!

সকল কিতাবাদীর বর্ণনায় শুধু এতটুকু এসেছে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছিহহাতী শান মুবারকের সংবাদ পেয়ে উনাকে দেখার জন্য সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম এবং উনার আওলাদদ্বয় আলাইহিমাস সালাম উনারা দেখতে আসেন। কিন্তু সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার ফিকির হলো যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অন্যান্য আওলাদ আলাইহিমাস সালাম উনারা কি সংবাদ পাননি? বা উনাদেরকে কি সংবাদ দেয়া হয় নি? এটা কি করে সম্ভব!!

সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি উদাহরণ দিয়ে বলেন, "আমার ৭ জন নাতি-নাতনী আছে। আমি কি পারব ৪ জনকে বাদ দিয়ে শুধু ৩ জনকে নিয়ে খুশি প্রকাশ করতে? কখনই নয়। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মত হয়ে আমি যদি আমার নাতি-নাতনীদের মধ্যে পার্থক্য করতে না পারি তাহলে যিনি কসিমুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, শাহিদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দ্বারা এরকম ঘটবে এটা কি করে ভাবা যায়? এভাবে চিন্তা করাটাও কুফরী হবে, বরং তিনি উনার সমস্ত আহলু বাইত শরীফ করেছিলেন"। সুবহানাল্লাহ! আলাইহিমুস সালাম উনাদেরকে সাথে নিয়ে আহার মুবারক করে খুশি প্রকাশ

সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বলেন, কুফরী আক্বীদা পোষণকারী বাতিল ফিরক্বা শিয়ারা হয়তো এভাবে বলতে পারে, কিন্তু আমরা সুন্নী দাবিদার, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহাব্বতকারী উম্মত দাবীদার, আমাদের তো বিষয়টি শোনার পর ফিকির করার প্রয়োজন ছিল!

বিষয়টি নিঃসন্দেহে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার বেমেছাল প্রজ্ঞা, ইলমের গভীরতা ও মহান আল্লাহ পাক এবং উনার নিসবতের বহিঃপ্রকাশ। হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সাথে গভীর তাওয়াল্লুক

আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে হাক্বীক্বী ভাবে শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ পাক তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার উসীলায় আখিরী চাহার শোম্বাহর এ সুমহান বিষয়টি সম্পর্কে কুফরী আক্বিদা থেকে হিফাযত করে বিশুদ্ধ আক্বিদা পোষণ করার তাওফীক্ব দিয়েছেন। সমস্ত মুসলিম উম্মাহ আমরা উনার নিকট চিরকৃতজ্ঞ।

তামিমা আহমাদ

image