✴️এ সম্পর্কে পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصِنِي فَقَالَ خُذِ الْأَمْرَ بِالتَّدْبِيرِ فَإِنْ رَأَيْتَ فِي عَاقِبَتِهِ خَيْرًا فَأَمْضِهِ وَإِنْ خِفْتَ غَيًّا فَأَمْسِكُ. ( رواه في شرح السنة)

হযরত আনাস রদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহু থেকে বর্ণিত। এক ব্যক্তি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বললেন, (হে মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আমাকে উপদেশ দিন। তখন তিনি বললেন, আপনি চিন্তা-ভাবনা করে কাজ সম্পাদন করুন। যদি দেখেন তার পরিনাম ভালো, তবে তা সম্পাদন করবেন। আর যদি ভালো না হওয়ার আশঙ্কা করেন, তবে তা হতে বিরত থাকবেন।

[শরহুস সুন্নাহ শরীফ]

অর্থাৎ যেকোনো কাজ সম্পাদন করা বা কাজের সিদ্ধান্ত নেয়ার পূর্বে প্রথমে চিন্তা করতে হবে যে, সেই কাজ করার দ্বারা কোনো লজ্জাজনক পরিস্থিতি তৈরি হবে কি না। যে কাজের পরিণাম ভালো তাতে কোনো লজ্জা নেই আর যে কাজের পরিণাম ভালো নয় তাতে কার্য সম্পাদনকারীর জন্য রয়েছে লজ্জা ও অপমান।

কাজেই, মহান আল্লাহ পাক তিনি যেন আমাদেরকে লজ্জাশীল হওয়ার তাওফীক্ব দান করেন। (আমীন)