✴️পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَفَ عَلَى نَاسٍ جُلُوسٍ فَقَالَ أَلَا أُخْبِرُكُمْ بِخَيْرِكُمْ مِنْ شَرِّكُم ؟ قَالَ فَسَكَتُوْا فَقَالَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ فَقَالَ رَجُلٌ بَلَى يَا رَسُولَ اللَّهِ! أَخْبِرْنَا بِخَيْرِنَا مِنْ شَرِّنَا فَقَالَ خَيْرُكُمْ مَنْ يُرْجَى خَيْرُهُ وَيُؤْمَنُ شَرُّهُ وَشَرُّكُمْ مَنْ لَا يُرْجَى خَيْرُه وَلَا يُؤْمَنُ شَره. (رواه الترمذي والبيهقي
في شعب الإيمان)
হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কিছু উপবিষ্ট লোকদের সামনে দাঁড়িয়ে ইরশাদ মুবারক করেন, মন্দ লোক হতে কারা ভালো, সে বিষয়ে আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না? হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহুম উনারা চুপ করে ছিলেন। এভাবে তিনি তিনবার বললেন। তখন একজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! হ্যাঁ, অবশ্যই আপনি আমাদেরকে সংবাদ দিন মন্দ লোকদের থেকে কারা ভালো সে বিষয়ে। অতঃপর তিনি বললেন, তোমাদের মধ্য থেকে ভালো ঐ ব্যক্তি, যার থেকে কল্যাণের আশা করা যায় এবং তার অনিষ্টতা থেকে নিরাপদ থাকা যায়। আর তোমাদের মধ্যে মন্দ বা নিকৃষ্ট ঐ ব্যক্তি, যার থেকে কল্যাণের (ভালো ব্যবহার, ভালো কাজের) আশা করা যায় না এবং যার অনিষ্টতা (মন্দ ব্যবহার) থেকে নিরাপদে থাকা যায় না। নাউযুবিল্লাহ!
[তিরমিযী শরীফ ও বাইহাক্বী শরীফ]
তাই যে ব্যক্তি মানুষের সাথে ভালো ব্যবহার করে এবং মন্দ আচরণ করে না, সে ব্যক্তিই উত্তম। আর যার থেকে ভালো ব্যবহারের আশা করা যায় না, যার মন্দ ব্যবহার থেকে মানুষ নিরাপদে থাকতে পারে না, সে ব্যক্তিই মন্দ। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ভালো-মন্দ উভয়টি জানিয়ে দিয়েছেন। তাই আমাদেরকে একে অপরের সাথে ভালো ব্যবহার করতে হবে, সুসম্পর্ক বজায় রাখতে হবে।