একটি কথা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি সবসময় বলে থাকেন যে "শিশুরা হলো নরম কাঁদামাটির মত, যেভাবে গড়ে তোলা হবে সেভাবেই গড়ে উঠবে"। কাঁদামাটি শক্ত হয়ে গেলে যেমন তা দিয়ে কিছু গড়া যায় না তেমনি শিশুকাল থেকে আদর্শ শিক্ষা না পেলে পরবর্তীতে আর সেটা সম্ভব হয় না। তাই সবসময় মায়েদেরকে নছীহত মুবারক করেন তারা যেন সন্তানদেরকে সাথে নিয়ে আমল করেন। ওলীআল্লাহগণের জীবনী মুবারক পড়ে শুনান। এতে তাদের মধ্যে উত্তম তাছির হবে।
আমি একদিন মাদরাসায় একজন মাকে দেখলাম তার নবজাত শিশুটি কান্না করছে আর তিনি তাকে আল্লাহ আল্লাহ যিকির করতে করতে শান্ত করার চেষ্টা করছেন, একইসাথে দুধপানও করাচ্ছেন। কিছুক্ষণ পর শিশুটির কান্না থেমে গেলো। বিষয়টি দেখে অদ্ভূত প্রশান্তিতে মন ছেয়ে গেলো! মনে হলো, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম দুনিয়াটাই জান্নাত হয়ে গেছে।
সাইয়্যিদাতুনা আরেকদিনের কথা, ছোট ছোট ছাত্রীগণ সাই হযরত ৩ উম্মুল উমাম আলাইহাস সালাম উনার খানকা শরীফে গেলেন ছোহবত ইখতিয়ার করতে। তিনি তাদেরকে অত্যন্ত স্নেহপূর্ণ কিছু নছীহত মুবারক করলেন, একটু হাসি দৃশ্য চোখে খুশিও করলেন। তারপরে সবাইকে একসাথে যিকির করতে বললেন। তারাও একসাথে যিকির করা শুরু করলেন। আমার আজও সেই ভাসে... ছোট্ট ছোট্ট শিশুরা সবাই একসাথে উনার সামনে এক জরবী যিকির করছেন...! আর তিনি মায়াবী নযরে তাদের দিকে তাকিয়ে আছেন! তখন আমি উনার চেহারা মুবারকে যে খুশির আভা ফুটে উঠতে দেখেছি তা কখনোই ভুলব না। সেটা ছিল আমার দেখা, পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য! সুবহানাল্লাহ!
আহমাদ হুমায়রা আফরীন