রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান Su-57E কেনার পরিকল্পনা থেকে সরে এসেছে ভারত।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, নতুন সুখোই যুদ্ধবিমান কেনার বিষয়টি বর্তমানে বিবেচনায় নেই।

বরং ভারতের ভবিষ্যৎ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হবে দেশীয়ভাবে উন্নয়নাধীন AMCA (Advanced Medium Combat Aircraft)

উল্লেখ্য, AMCA হলো ভারতের নিজস্বভাবে তৈরি হতে যাওয়া সর্বাধুনিক স্টেলথ যুদ্ধবিমান, যা ভবিষ্যতে রাশিয়ার Su-57 বা যুক্তরাষ্ট্রের F-35-এর মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সঙ্গে প্রতিযোগিতা করার লক্ষ্য নিয়ে তৈরি করা হচ্ছে।