হরমুজ প্রণালী পুনরায় খুলতে আরও কয়েকটি শর্ত দিয়েছে ইরান।
➡️ ওমানের সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় হরমুজ প্রণালী পরিচালনার বিষয়ে ইরান নতুন কয়েকটি অতিরিক্ত শর্ত উত্থাপন করেছে।
ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—
• মার্কিন নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহার।
• ইরানের তেল, পেট্রোকেমিক্যাল পণ্য ও প্রাকৃতিক গ্যাসের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া।
• হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে সামুদ্রিক ফি আদায়ের ইরানের অধিকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া।
• এছাড়া প্রস্তাবিত ব্যবস্থার আওতায় হরমুজ প্রণালীতে প্রবেশকারী সব জাহাজের চলাচলের ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ থাকার অধিকার।
• অন্যদিকে, ওমানের জলসীমা দিয়ে বেরিয়ে যাওয়া জাহাজ চলাচল ইরানের তত্ত্বাবধানে (Supervision) থাকার অধিকার।
➡️ তবে এসব শর্ত এখনো চূড়ান্তভাবে গৃহীত হয়নি। যুক্তরাষ্ট্র, ওমান এবং অন্যান্য আঞ্চলিক পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং বিভিন্ন দাবির বিষয়ে এখনো মতপার্থক্য রয়েছে।
সূত্র: Wall Street Journal