যুদ্ধে প্রথমবারের মতো ব্যবহার হল ইউক্রেনের নতুন গাইডেড গ্লাইড বোমা।
ইউক্রেনের নতুনভাবে তৈরি করা “ভিরিভনিউভাচ” (Leveler) নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম গাইডেড গ্লাইড বোমা প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়েছে।
➡️ চলতি মাসের শুরুতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, একটি যুদ্ধবিমান এই অস্ত্র ব্যবহার করে রুশ বাহিনীর সামরিক অবস্থানে হামলা চালায়।
➡️ অস্ত্রটিতে আধুনিক নির্দেশনা অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘ দূরত্ব থেকেও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।