পবিত্র হাদীছ শরীফে বর্ণিত রয়েছে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
اكرموا الـمحرم من اكرم الـمحرم اكرمه الله بالـجنة ونجاه من النار
অর্থ : “তোমরা পবিত্র মুহররম শরীফ মাসকে সম্মান কর। যে ব্যক্তি পবিত্র মুহররম শরীফ মাসক উনাকে সম্মান করবে, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি তাকে জান্নাত দিয়ে এবং জাহান্নাম থেকে পানাহ দিয়ে সম্মানিত করবেন।” সুবহানাল্লাহ!

মাত্র ছয়টি নেক আমলের মাধ্যমে পবিত্র আশুরা শরীফ উনাকে সম্মান করা যায়ঃ-

১। পবিত্র আশূরা শরীফ উপলক্ষে ৯ ও ১০দু’দিন রোযা রাখা!
২। রোযাদারদেরকে ইফতার করানো!
৩। পবিত্র আশূরা শরীফ এর দিন পরিবারবর্গকে ভালো খাওয়ানো!
৪। উক্ত দিনে নিয়ত করে গোসল করা!
৫। চোখে (ইছমিদ) সুরমা দেয়া!
৬। গরিবদের পানাহার করানো ও ইয়াতীমের মাথায় হাত বুলানো!
সুবহানাল্লাহ

image