হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
প্রচর গরমে শরীরকে সুস্থ ও সতেজ রাখতে এবং পানিশূন্যতা দূর করতে প্রতিদিনের খাদ্যতালিকায় পানীয় অংশসমৃদ্ধ ফল রাখা অত্যন্ত জরুরি। এসব ফল শুধু পানির ঘাটতি মেটায় না, বরং প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও জারণরোধী উপাদান সরবরাহ করে শরীরের সামগ্রিক সুরক্ষা নিশ্চিত করে। বিশেষ করে তরমুজ, জাম, বাঙ্গি ও তালশাঁস শরীরের পানির অভাব পূরণে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে।
গরমে প্রশান্তি দিতে বাঙ্গির তুলনা হয় না, যাতে প্রায় ৯০ শতাংশ পানি থাকে। এই ফলে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ফলিক অ্যাসিড এবং প্রচুর আঁশ। এসব উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণ, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এবং শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়ক।
রক্তস্বল্পতা কমাতে ও রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে জাম বিশেষ ভূমিকা রাখে। এই ফলে প্রায় ৮২ শতাংশ পানি রয়েছে। লৌহ, ক্যালসিয়াম, ভিটামিন সি ও পটাশিয়ামে সমৃদ্ধ জাম ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেশ কার্যকর বলে বিবেচিত হয়। পাশাপাশি এটি হজমশক্তি বৃদ্ধিতেও সহায়তা করে।
এছাড়া গরমে তরমুজের জুড়ি নেই, কারণ এতে প্রায় ৯২ শতাংশ পানি থাকে। এর আঁশ হজমশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। তরমুজে থাকা ভিটামিন সি, বিটা-ক্যারোটিন ও জারণরোধী উপাদান হৃৎপি-ের স্বাস্থ্য রক্ষা এবং ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
#biology #swad #জীববিজ্ঞান