রক্তস্বল্পতা কমাতে ও রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে জাম বিশেষ ভূমিকা রাখে। এই ফলে প্রায় ৮২ শতাংশ পানি রয়েছে। লৌহ, ক্যালসিয়াম, ভিটামিন সি ও পটাশিয়ামে সমৃদ্ধ জাম ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেশ কার্যকর বলে বিবেচিত হয়। পাশাপাশি এটি হজমশক্তি বৃদ্ধিতেও সহায়তা করে।

এছাড়া গরমে তরমুজের জুড়ি নেই, কারণ এতে প্রায় ৯২ শতাংশ পানি থাকে। এর আঁশ হজমশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। তরমুজে থাকা ভিটামিন সি, বিটা-ক্যারোটিন ও জারণরোধী উপাদান হৃৎপি-ের স্বাস্থ্য রক্ষা এবং ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।