আল্লামা হযরত ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি উনার অভিমত:
হাফিয, মুহাদ্দিছ, মুয়াররিখ, শায়খে খুরাসান, ইমামু ইলমিল হাদীছ ওয়াল জারহী ওয়াত তা’দীল, আল্লামা হযরত ইমাম ইবনে হিব্বান বুস্তী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ৩৫৪ হিজরী শরীফ) তিনি বলেন,
اَلنَّضْرُ بْنُ عَبْدِ الرَّحْمٰنِ اَبُوْ عُمَرَ اَلْخَزَّازُ مِنْ اَهْلِ الْكُوْفَةِ يَرْوِىْ عَنْ حَضْرَتْ عِكْرِمَة رَحْمَةُ اللهِ عَلَيْهِ رَوٰى عَنْهُ حَضْرَتْ عَبْدُ الْحَمِيْدِ الْحَمَّانِىْ رَحْمَةُ اللهِ عَلَيْهِ كَانَ مِمَّنْ يَّرْوِىْ عَنِ الثِّقَاتِ مَا لَا يَشْبَهُ حَدِيْثَ الْاَثْبَاتِ فَلَمَّا كَثُرَ ذٰلِكَ فِىْ رِوَايَتِهٖ بَطَلَ الْاِحْتِجَاجُ بِهٖ اَخْبَرَنَا حَضْرَتْ مَكْحُوْلٌ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَالَ سَمِعْتُ حَضْرَتْ جَعْفَرَ بْنَ اَبَانِ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَالَ سَمِعْتُ حَضْرَتْ اِبْنَ نُمَيْرٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ يَقُوْلُ اَلنَّضْرُ اَبُوْ عُمَرَ مَتْرُوْكُ الْحَدِيْثِ
অর্থ: “নদ্বর ইবনে আব্দুর রহমান আবূ উমর আল খায&যায হচ্ছে কূফার বাসিন্দা| সে হযরত ইকরিমাহ& রহমতুল্লাহি আলাইহি উনার থেকে হাদীছ বর্ণনা করতো| তার থেকে হযরত অব্দুল হামীদ আল হাম্মানী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন| সে এমন একজন রাবী ছিলো, যে বিশ্বস্ত রাবী উনাদের সূত্রে এমন সব হাদীছ বর্ণনা করতো, যা নির্ভরযোগ্য-শক্তিশালী রাবী উনাদের বর্ণনার মতো মানসম্পন্ন ছিলো না| পরবর্তীতে যখন এ ধরনের বিষয় তার বর্ণনায় খুব বেশি হয়ে গেলো, তখন তার দ্বারা দলীল দেয়া বাত্বিল হয়ে যায় অর্থাৎ তাকে দলীল হিসেবে গ্রহণ করা বাত্বিল হয়ে যায়| হযরত মাকহুল রহমতুল্লাহি আলাইহি তিনি আমাদেরকে সংবাদ দিয়েছেন, তিনি বলেন- আমি হযরত জা’ফর ইবনে আবান রহমতুল্লাহি আলাইহি উনাকে বলতে শুনেছি, তিনি বলেন- ‘নদ্বর আবূ উমর হচ্ছে মাতরূকুল হাদীছ অর্থাৎ নদ্বর আবূ উমরের বর্ণিত হাদীছ মাতরূক অর্থাৎ পরিত্যক্ত, পরিত্যাজ্য, গ্রহণযোগ্য নয়’|” (আল মাজরূহীন লিইমাম ইবনি হিব্বান ৩/৪৯, তাহ&যীবুত-তাহ&যীব ৪/২২৫, তাহ&যীবুল কামাল ২৯/৩৯৩ ইত্যাদি)