সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৫)

উনারা ছিলেন ২৪ ঘণ্টা উনার মাঝে ফানা ও বাক্বা এবং উনার যিকির ও মুহব্বত মুবারক-এ গরক্ব:

মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছেন,

عَن حضرت ابْن عَبَّاس رضى الله تعالى عنه أَن رجلا أَتَى النَّبِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي أحبك حَتَّى أذكرك فلولا أَنِّي أجيء فَأنْظر إِلَيْك ظَنَنْت أَن نَفسِي تخرج وأذكر أَنِّي إِن دخلت الْجنَّة صرت دُونك فِي الْمنزلَة فَيشق عليَّ وَأحب أَن أكون مَعَك فِي الدرجَة فَلم يرد عَلَيْهِ شَيْئا فَأنْزل الله {وَمن يطع الله وَالرَّسُول} الْآيَة فَدَعَاهُ رَسُول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَلَاهَا عَلَيْهِ

অর্থ: “হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত রয়েছেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট একজন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি এসে বললেন, ‘ইয়া রাসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি আপনাকে এত বেশি মুহব্বত মুবারক করি যে, আমি সর্বদা আপনাকেই স্মরণ মুবারক করতে থাকি। যদি আমি (আপনার নিকট) এসে আপনার মহাসম্মানিত ও মহাপবিত্র ছোহবত মুবারক, মহাসম্মানিত ও মহাপবিত্র যিয়ারত মুবারক লাভ না করি, তাহলে আমার কাছে মনে হয়ে যেন আমার জান বের হয়ে যাচ্ছে। আর আমি মনে করি যে, যদি আমি সম্মানিত জান্নাত মুবারক-এ প্রবেশ করি, তাহলে নির্দিষ্ট একটি মনযিলে অবস্থান করবো, যেখানে আপনি থাকবেন না। এটা আমার জন্য অত্যন্ত কষ্টদায়ক। আমি পছন্দ করি যে, আপনার মহাসম্মানিত ও মহাপবিত্র ছোহবত মুবারক-এ একই স্থান মুবারক-এ যদি আমি থাকতে পারতাম!’ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কিছু না বলে চুপ থাকেন। অতঃপর মহান আল্লাহ পাক তিনি নাযিল করেন, ‘যাঁরা মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের আনুগত্য মুবারক করেন (উনারাই মহান আল্লাহ পাক তিনি যাঁদেরকে নেয়ামত মুবারক দান করেছেন, উনাদের সাথে থাকবেন। আর উনারা হলেন- হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম এবং ছিদ্দীক্ব, শহীদ ও ছালেহ্। উনারা কতইনা উত্তম সঙ্গী)’। সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা নিসা শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৬৯) অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঐ হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনাকে ডেকে এনে উনার নিকট সম্মানিত ও পবিত্র আয়াত শরীফখানা তিলাওয়াত মুবারক করেন।” সুবহানাল্লাহ! (আদ দুররুল মানছূর ২/৫৮৮)

(অসমাপ্ত)