পারমাণবিক অস্ত্রভাণ্ডার আরো বাড়ানোর নির্দেশ কিম জং উনের।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নতুন চালু হাওয়া একটি পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শন করে দেশটির পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণের আহ্বান জানান।
➡️ কিম জং উন বলেন, গত পাঁচ বছরে উত্তর কোরিয়ার অস্ত্র-উপযোগী পারমাণবিক উপাদান উৎপাদনের সক্ষমতা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
➡️ সফরকালে তিনি নতুন উৎপাদন প্রযুক্তি, বর্তমান উৎপাদন পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা পর্যালোচনা করেন।
➡️ তিনি দাবি করেন, দেশের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখা অপরিহার্য।