অল্পের জন্য হিজবুল্লার ড্রোন থেকে বেঁচে গেলেন ইজরাইলি কমান্ডার।
দক্ষিণ লেবানন সফরকালে ইজরায়েলের নর্দার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল রাফি মিলোর একটি গাড়িতে হিজবুল্লাহর একটি ড্রোন আঘাত হানে।
সৈন্যদের সঙ্গে একটি গ্রাম পরিদর্শনের সময় ড্রোনটি সরাসরি গাড়িতে আঘাত হানার মাত্র কয়েক মিনিট আগেই কমান্ডার এবং আরেকজন কর্মকর্তা গাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। এতে কেউ আহত হননি বলে জানায় ইজরায়েলের কান নিউজ।