১০টি প্রাণী বশিষে কারণে জান্নাতে প্রবশে করবে

কিতাবে বর্ণিত রয়েছে যে, নিম্নোক্ত ১০টি প্রাণী বিশেষ কারণে সম্মানিত জান্নাত মুবারকে প্রবেশ করবে-

১. সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত উটনী মুবারক।

২. হযরত ছালিহ আলাইহিস সালাম উনার উটনী।

৩. হযরত ইবরাহীম খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার এবং হযরত ইসমাঈল যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার অর্থাৎ উনাদের দুম্বা।

৪. হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার গাভী।

৫. বালআম ইবনে বাউরার গাধা।

৬. হযরত ইউনুস আলাইহিস সালাম উনাকে যেই মাছ ধারণ করেছিলো, সেই মাছ। এই মাছ সবসময় মহান আল্লাহ পাক উনার যিকির করতো।

৭. হযরত সুলাইমান আলাইহিস সালাম উনার পিপীলিকা।

৮. হযরত ওযাইর আলাইহিস সালাম উনার গাধা।

৯. হযরত বিলকিস আলাইহাস সালাম উনার হুদহুদ পাখি। এবং

১০. আছহাবে কাহ্ফের কুকুর।