লেবাননে দখলদারিত্ব আরও বাড়ানোর ছক কষছে ইসরায়েল!
♦️ লেবাননের ভেতরে আগ্রাসন আরও সম্প্রসারিত করতে ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দিয়েছে গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু।
ইতিমধ্যেই লিতানি নদী পার হয়ে কৌশলগত বিউফোর্ট দুর্গসহ বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তারা।
হিজবুল্লাহর থেকে কেড়ে নেওয়া এসব অঞ্চলে এখন নিজেদের দখলদারিত্ব আরও পাকাপোক্ত করার পাঁয়তারা করছে ইসরায়েল।
♦️ বিউফোর্ট দখলকে নিজেদের 'ভয় জয়' করার নাটকীয় অর্জন বলে মিথ্যা বয়ান দিয়েছে এই ভূমিদস্যু প্রধানমন্ত্রী।
ইসরায়েলিদের সুরক্ষায় তথাকথিত 'নিরাপত্তা বলয়' তৈরির খোঁড়া অজুহাত দাঁড় করিয়েছে সে।
এসবের মধ্য দিয়ে আবার সিরিয়া, গাজা এবং লেবানন—সব ফ্রন্টেই আগ্রাসন চালিয়ে অন্যান্য দেশের ভূমি ছিনতাইয়ের নির্লজ্জ স্বীকারোক্তি দিয়েছে নেতানিয়াহু।
সূত্র : রেরাম নোভেরাম