হযরত মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি
১,হযরত মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি উনার মনে বিবাহ করার ইচ্ছা অত্যন্ত প্রবল হয়েছিল, এ জন্য তিনি উনার শায়েখের আদেশ মুবারক বুঝতে না পেরে উনাকে না জানিয়েই বিবাহ সম্পন্ন করেন।
২,হযরত মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি তিনি গভীর মনোযোগের সাথে কিছু লিখছিলেন। এমন সময় উনার সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা হযরত আমর ইবনে উছমান মাক্কী রহমতুল্লাহি আলাইহি তিনি তা দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, কি লিখতেছ? হযরত মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, পবিত্র কুরআন শরীফের অনুরূপ কিছু লিখছি। নাঊযুবিল্লাহ!
৩,একদিন হযরত মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি তিনি উনার শায়েখের একখানা হস্তলিখিত ইলমে তাছাওউফের কিতাব উনাকে না জানিয়ে নিয়ে গেলেন।
শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার আদেশ-নিষেধের খিলাফ আমল করা এবং শায়েখের অসন্তুষ্টির কারণে তিনি নিজ শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার দরবার শরীফে বেশী দিন থাকতে পারেননি। পরবর্তীতে হযরত আমর ইবনে উছমান মাক্কী রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি উনাকে উনার দরবার শরীফ থেকে বিদায় করে দিলেন।