শরীয়ত ও মা’রিফাত উভয় ইলিমের অধিকারী, হক্কানী-রব্বানী আলিম, মহান আল্লাহ পাক উনার নৈকট্য লাভের উদ্দেশ্যে খালিছ ইবাদত-বন্দেগীতে লিপ্ত অর্থাৎ হাক্বীক্বী মু’মিন, হাক্বীক্বী মুসলমান।মহান আল্লাহ পাক উনার যিকির-ফিকির, মোরাকাবা-মোশাহাদা, ধ্যান-খেয়াল, মুহব্বত-মা’রিফাত এ টুইটম্বুর।
وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوَاهُ وَكَانَ أَمْرُهُ فُرُطًا
অর্থ: ঐ ব্যক্তির অনুসরণ করবেন না, যার অন্তর (গুমরাহীতে দৃঢ় থাকার কারণে) আমার যিকির থেকে গাফিল, সে প্রবৃত্তির অনুসরণ করে, তার কাজগুলো শরীয়তের খেলাফ।
১,উনাদের ক্বলব আল্লাহ পাক উনার জিকিরে মশগুল
২,উনারা পবিত্র ক্বলব এর অধিকারী হওয়ার কারণে উনাদের কাজগুলি শরীয়ত সম্মত,উনারা শরীয়তের খিলাফ কাজ করেন না
৩,শরীয়তের খিলাফ কাজ থেকে বেঁচে থাকা সহজ করতে চাইলে ক্বলবে জিকির জারী করতে হবে
৪,ক্বলবে জিকির জারী থাকার কারনে নফসের অনুসরণ করেন না
৫,নফসের অনুসরণ থেকে বাঁচার জন্য ক্বলবে জিকির জারী করতে হবে
৬,গাফিলতি থেকে বাঁচার উপায় হচ্ছে ক্বলবে জিকির জারী করা