✴️পবিত্র হাদীছ শরীফে আরো ইরশাদ মুবারক হয়েছে,

عَنْ حَضْرَتْ عَلِي عَلَيْهِ السَّلَامُ قَالَ قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَةٌ أَنَا لَهُمْ شَفِيعٌ يَوْمَ الْقِيَامَةِ الْمُكْرِمُ لِذُرِّيَتِي وَالْقَاضِي لَهُمْ حَوَائِجَهُمْ وَالسَّاعِى لَهُمْ فِي أُمُوْرِهِمْ عِنْدَ مَا اضْطَرُّوا إِلَيْهِ وَالْمُحِبُّ لَهُمْ بِقَلْبِهِ وَلِسَانِهِ.

হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি ক্বিয়ামতের দিন চার শ্রেণীর লোকদের জন্য সুপারিশ করবো। এক, যারা আমার সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে সম্মান করবে। দুই, যারা আমার সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মালী তথা আর্থিকভাবে খিদমতের আনজাম দিবে। তিন, যারা আমার সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে জান দিয়ে তথা শারীরিকভাবে খিদমতের আনজাম দিবে। চার, যারা আমার সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে অন্তরে মুহাব্বত করবে এবং জবানে উনাদের ছানা-ছিফত মুবারক বর্ণনা করবে। [জামিউল আহাদীছ ৪/২২৯, জামউল জাওয়ামি, সুবুলুল হুদা ওয়ার রশাদ ৭/১১, দায়লামী শরীফ]

অর্থাৎ হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে যারা সর্বদিক থেকে মুহাব্বত করবেন উনারা দুনিয়াতে সঠিক পথে থাকতে পারবেন এবং কিয়ামতের দিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শাফায়াত বা সুপারিশ মুবারক লাভ। করবেন। সুবহানাল্লাহ!