জাপানে জনসংখ্যা কমার হার ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে।
➡️ জাপানের ২০২৫ সালের আদমশুমারি অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩০ লাখে। ২০২০ সালের তুলনায় জনসংখ্যা কমেছে ৩১ লাখ, যা শতকরা হিসেবে প্রায় আড়াই শতাংশ।
➡️ ১৯২০ সালে রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর গত পাঁচ বছরে এটিই জাপানের সবচেয়ে বড় জনসংখ্যা হ্রাস হিসেবে দেখা গেছে।
➡️ বর্তমানে দেশটির প্রায় ৩০ শতাংশ মানুষই ৬৫ বছর বা তার বেশি বয়সী।
➡️ একই সময়ে জন্মহারও রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সর্বশেষ বছরে জাপানে জন্ম নিয়েছে মাত্র ৭ লাখ ৫ হাজার শিশু।
➡️ বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৭০ সালের মধ্যে জাপানের জনসংখ্যা কমে ৮ কোটি ৭০ লাখে নেমে আসতে পারে।