সাইয়্যিদুনা হযরত যুন নূর আলাইহিস সালাম উনার বেমেছাল শান মান ফযিলত মুবারক
-------------------------------------------
৮ম হিজরী শরীফ উনার ৮ই মুহররমুল হারাম শরীফে সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম
তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন।
এরপর থেকে ১২ হিজরী শরীফ উনার ১২ই যিলহজ্জ শরীফ ইয়াওমুল খমীস শরীফ সাইয়্যিদুনা হযরত যুন নূর আলাইহিস সালাম তিনি দিদার মুবারকে তাসরীফ মুবারক নেন।
এই ৫ বছর তিনি দুনিয়ার যমিনে অবস্থান মুবারক করেছেন,
কিন্তুু তিনি অন্য কোন আহলিয়া গ্রহন করেননি। এটা উনার ক্ষেত্রে বেমেছাল ভাবে দেখা যায়।
অর্থাৎ এটা উনার অনন্য খুছুছিয়ত মুবারক। তিনি অন্য কোন আহলিয়া গ্রহন করেননি। অর্থাৎ তিনি আন নুরুল ঊলা আলাইহাস সালাম উনার মুহব্বতেই গরক থেকেছেন। সুবহানাল্লাহ।
এর মাধ্যম দিয়ে উনার বেমেছাল নিসবত কুরবত মুহব্বত খুছুছিয়ত বৈশিষ্ট মুবারকের বিষয়টি স্পষ্ট হয়েছে।
আন নূরুর ঊলা আলাইহাস সালাম উনার যেমন নিসবত কুরবত মুহব্বত
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে। তেমনি নিসবত কুরবত মুহব্বত
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদুনা হযরত যুন নূর আলাইহিস সালাম উনার। সুবহানাল্লাহ।
এটা উনার বেমেছাল খুছুছিয়ত বৈশিষ্ট ফযিলত মুবারক যা কল্পনাতিত বিষয়।
উনার বিষয়ে সৃষ্টির জানা ছিলনা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনিই ভাল জানেন, মহান আল্লাহ পাক তিনি এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
তিনি অর্থাৎ উনারাই ভাল জানেন। যদিও কিতাবাদীতে উনার কোন বিষয় আলোচনা নেই বা মানুষ উনার ছানা ছিফত জানে না।
যেমনিভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আব্বা আম্মা উনাদের বিষয় মানুষ জানে না।
আরো অনেকের বিষয়ই মানুষ জানে না। দুধমাতা আলাইহিমাস সালাম উনাদের বিষয়ও মানুষ জানেনা।
তেমনি সাইয়্যিদুনা হযরত যুন নূর আলাইহিস সালাম উনার বিষয়ও মানুষ জানেনা।
উনার বেমেছাল নিসবত কুরবত ফযিলত খুছুছিয়ত বৈশিষ্ট মুবারক উনার অধিকারী। তিনি আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিশেষ ব্যক্তিত্ব মুবারক।
এবং তিনি হচ্ছেন উম্মুল মুমিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার বোনের আওলাদ। অর্থাৎ আন নুরুল ঊলা আলাইহাস সালাম উনার আপন খালাতো ভাই।
এবং তিনি সেই সুমহান ব্যক্তিত্য মুবারক যিনি আন নুরুল ঊলা আলাইহাস সালাম উনার মুহব্বতে সবসময় গরক থাকতেন।
সমস্ত কাফেরগুলো যখন উনার কাছ থেকে আন নুরুল ঊলা আলাইহাস সালাম উনাকে জুদা করে দিতে চেয়েছিল, আলাদা করে দিতে চেয়েছিলো,
তখন তিনি বলেছিলেন আমাকে সমস্ত দুনিয়া দিয়ে দিলেও আমি উনার কাছ থেকে জুদা হবোনা, এটা কখনোই সম্ভব না।
আন নুরুর ঊলা আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশের পর তিনি যে সময়টা অতিবাহিত করেছেন,
তিনি যদি ৫০ বছরও দুনিয়াতে থাকতেন তিনি কাউকে আহালিয়া হিসেবে গ্রহন করতেন না। উনার মুহব্বতেই তিনি গরক থানতেন।
আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মাঝে তিনি কতটুকু ফানা বাক্বা ছিলেন সেটা এখান থেকেই স্পষ্ট হয়ে যায়।
কাজেই উনার শান মান ফাযায়িল ফযিলত বুযূর্গী সম্মান খুছুছিয়ত বৈশিষ্ট মুবারক বেমেছাল কল্পনাতিত বিষয়।
এক কথায় তিনি শুধু মহান আল্লাহ পাক তিনি না এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি না। এছাড়া সমস্ত কিছুর অধিকারী হচ্ছেন তিনি।
সুবহানাল্লাহ।
এবং আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের যত শান মান ফযিলত মুবারক উনাদের অধিকারী হচ্ছেন সাইয়্যিদুনা হযরত যুন নূর আলাইহিস সালাম তিনি
সুবহানাল্লাহ।
আজকে উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি যেন আমাদের সবাইকে উনার শান মান ফাযায়িল এবং উনার প্রতি হাক্বীক্বী বিশুদ্ধ আক্বিদা পোষন করার তাওফিক দান করুন। আমিন।