১২ই যিলহজ্জ শরীফ
তিনটি আইয়্যামুল্লাহ শরীফ উনার অন্তর্ভুক্ত।
--------------------------------------
একটি হচ্ছে, সাইয়্যিদুনা হযরত ফারুকে আযম আলাইহিস সালাম।
উনার সম্মানিত নাম মুবারক হচ্ছেন,
হযরত উমর আলাইহিস সালাম।
উনার কুনিয়াত মুবারক হচ্ছেন,
আবু হাফসিন আলাইহিস সালাম।
আর উনার লক্বব অসংখ্য অগনিত। তার মধ্যে মুল হচ্ছে দুইটা একটা হচ্ছে, আল ফারুক
অর্থাৎ সত্য মিথ্যা পার্থক্যকারী।
আর একটা হচ্ছে
অসিদদাহ আলাল কুফফার
তিনি কাফরদের প্রতি অত্যন্ত কঠোর ছিলেন। কোন মতে কোন কুফরীকে তিনি
প্রর্সয় দেননি।
তিনি মহাসম্মসনিত ও মহাপবিত্র
বিলাদতী শান মুবারক প্রকাশ করেন,
আমুল ফিলের ১২ বছর ১০ মাস ২০ দিন পর
ইয়াওমুল আহাদ। সুবহানাল্লাহ।

উনার খুছুছিয়ত বৈশিষ্ট ফযিলত মুবারক সম্পর্কে বলা হয়,
উনার ছুরত মুবারক হচ্ছেন,তিনি ছিলেন গন্ধম বর্নের। তিনি অত্যন্ত সুঠাম দেহের অধিকারী ছিলেন। তিনি এতো লম্বা ছিলেন যারা লম্বা লোক তাদের থেকেও তিনি ১ হাত লম্বা ছিলেন।
যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে হলে অবশ্যয় একটু নিচু হয়ে প্রবেশ করতে হতো।
উনার চেহারা মুবারক ছিলেন গাম্ভীর্যপূর্ণ।
উনার স্বভাব মুবারক ছিলেন জালালী এবং জামালিয়াতে মিশ্রিত।
তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী। এবং
অনেক বড় যোদ্ধা অনেক বড় পালোয়ান।
অর্থাৎ তিনি ছিলেন স্বর্বগুনে গুনানিত।
সুবহানাল্লাহ।
এবং উনার আরো খুছুছিয়ত মুবারক হচ্ছেন, তিনি এতো শক্তিশালী ছিলেন একটা চলন্ত ঘোড়া ৬০/ ৭০ মাইল বেগে একটা চলন্ত ঘোড়ার উপর তিনি লাফ দিয়ে উঠতে পারতেন। সুবহানাল্লাহ।
আর উনার ডান হাত এবং বাম হাত একসাথে তিনি সমান ভাবে ব্যবহার করতে পারতেন।
এই খুছুছিয়ত হচ্ছে উনার ছুরত মুবারক
উনার দিক থেকে।
আবার আলাদা খুছুছিয়ত মুবারক হচ্ছে,
তিনি একজন ছাহাবী, ছাহাবীয়াতের যত প্রকার মাক্বাম আছে সমস্ত মাক্বাম উনার রয়েছে।
তিনি হচ্ছেন আস সাবেকুনাল আউয়ালুন যারা প্রথম ঈমান এনেছেন তাদের মধ্যে তিনি একজন। তিনি ৪০ তম মুসলমান।
তিনি হচ্ছেন মুহাজির, মক্কা শরীফ থেকে মদীনা শরীফে তিনি হিজরত মুবারক করেন।
তিনি আশারায়ে মুবাশশিরা অর্থাৎ সমস্ত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বীয়াল্লাহু তায়ালা আনহুম উনারা জান্নাতী।
তার পরেও খাছ করে যে ১০ জন ছাহাবী রদ্বীয়াল্লাহু তায়ালা আনহু জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে
তাদের মধ্যে তিনি হচ্ছেন ২য়।
এরপর তিনি হচ্ছেন খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম উনাদের মধ্যে ২য়।
এরপর উনার আরো খুছুছিয়ত মুবারক হচ্ছে, একজন সম্মানিত উম্মুল মুমিনীন
আর রবিযাহ আলাইহাস সালাম উনার তিনি সম্মানিত পিতা। সুবহানাল্লাহ।
উনার আরেকটা নিসবত মুবারক হচ্ছে, ইমামুল আউওয়াল আলাইহিস সালাম
উনার সাথে।
উনার আওলাদ উনার সাথে উনার নিসবাতুল আযীম শরীফ করা হয়েছিল।
এবং তিনি হচ্ছেন হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত।
উনার অনেক খুছুছিয়ত বৈশিষ্ট ফযিলত মুবারক। সুবহানাল্লাহ।
নসব গত দিক থেকে তিনি উনার পিতার
৯ম পুরুষ আর মাতার দিক থেকে ৮ম পুরুষে যেয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মিলিত হয়েছেন।
বংশ মুবারক হচ্ছে কুরাইশ আর শাখা ছিল আদী শাখা।
উনার আহালিয়া ছিলেন ৭ জন।
দুই জন ছিলেন খাদিমা
উনার আওলাদ হচ্ছেন ৯ জন ছেলে, আর ৪ জন মেয়ে।
তিনি শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন
২৩ হিজরী শরীফ পবিত্র ২৭ শে যিলহজ্জ শরীফ ইয়াওমুত সাবত শরীফ।
তিনি দুনিয়ার যমিনে ৬৩ বছর ১৫ দিন অবস্থান মুবারক করেন। আর তিনি ১৩ হিজরী শরীফ ২৩ শে জুমাদাল উখরা শরীফ থেকে ২৩ হিজরী শরীফ ২৬ শে যিলহজ্জ শরীফ মোট ১০ বছর ৬ ই মাস ৩ দিন খিলাফত আলা মিনহাজিন নবুওওয়াহ মুবারক পরিচালনা করেন।
উনার রওযা শরীফ মসজিদে নববী শরীফ উনার মধ্যে হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার বাম পাশে।
----------------------------------------

আর একজন হচ্ছেন, সাইয়্যিদুনা হযরত
যুন নূর আলাইহিস সালাম।
তিনি এমনি একজন সুমহান ব্যক্তিত্য মুবারক যিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কলিজার টুকটা নয়নের মনি, বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম।
অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ৪ জন মেয়ে আওলাদ
উনাদের মধ্যে যিনি প্রথম মেয়ে উনার জাওযুম মুকাররম।
অর্থাৎ উনার সম্মানিত খিদমত মুবারক করার সুযোগ তিনি লাভ করেছেন। সুবহানাল্লাহ ।

উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ইসিম বা নাম মুবারক হচ্ছেন,
সাইয়্যিদুনা হযরত আবুল আছ আলাইহিস সালাম । আর উনার সম্মানিত লক্বব মুবারক হচ্ছেন, সাইয়্যিদুনা হযরত যূন নূর আলাইহিস সালাম।

উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আওলাদ হচ্চেন, ৩ জন। একজন হচ্ছেন,
সাইয়্যিদুনা হযরত আলী আলাইহিস সালাম।
উনার লক্বব মুবারক হচ্ছেন,
সাইয়্যিদুনা হযরত আছ ছানী আলাইহিস সালাম।
তিনি বিলাদতী শান মুবারক প্রকাশ করেন, সম্মানিত হিজরত মুবারক উনার ১৩ মাস ১৬ দিন পূর্বে।
আর বিছালী শান মুবারক প্রকাশ করেন
১৫ হিজরীতে
তিনি ইয়ারমুকের জিহাদে শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন। আর তিনি দুনিয়ার যমিনে অবস্থান মুবারক করেন,
সাড়ে ১৫ বছর।
আর একজন আওলাদ হচ্ছেন,
সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আছ ছালিছ আলাইহিস সালাম।
উনার নাম মুবারক হচ্ছেন সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম।
তিনি ২য় হিজরী শরীফে মহাসম্মানিত ও মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করা অবস্থায় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন।

আর একজন হচ্ছেন, সিবতাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
সাইয়্যিদাতুনা হয়রত আল ঊলা আলাইহাস সালাম। উনার নাম মুবারক হচ্ছেন, সাইয়্যিদাতুনা হযরত উমামাহ আলাইহাস সালাম।
তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন, মিরাজ শরীফ সংগঠিত হওয়ার পরের দিন। এবং ৪৫ হিজরী শরীফে তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন।তিনি দুনিয়ার যমিনে অবস্থান মুবারক করেন এবং ৪৬ বছর ৬ই মাস ২৯ দিন।

সাইয়্যিদুনা হযরত যূন নূর আলাইহিস সালাম
তিনি একদিক থেকে উম্মুল মুমিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার বোনের ছেলে
আবার তিনি হচ্ছেন, উনার প্রথম মেয়ে উনার জাওযুম মুকাররম। সুবহানাল্লাহ।
তিনি হচ্ছেন মহাসম্মানিত ও মহাপবিত্র আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিশেষ ব্যক্তিত্ব মুবারক।
তিনি আজকে অর্থাৎ যিলহজ্জ শরীফ উনার ১২ তারিখে মহাসম্মানিত ও মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন।
উনার বেমেছাল শান মান ফযিলত মুবারক যা বলার অপেক্ষা রাখেনা।
সুবহানাল্লাহ।

আর আজকে সবচাইতে বড় খুশির দিন ঈদের দিন সেটা হচ্ছে
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার আদাদ শরীফ।

অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সংযুক্ত সংপ্রিক্ত সমস্ত কিছুর ফযিলত মর্যাদা মুবারক হচ্ছেন বেমেছাল।
যেমন মাসের মধ্যে সর্বোশ্রেষ্ঠ মাস হচ্ছেন রবীউল আউওয়াল শরীফ।
দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে সোমবার শরীফ,
ঠিক তারিখের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারিখ হচ্ছেন আরবি মাসের ১২ তারিখ।
কারন প্রত্যেকটা বিষয় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সংযুক্ত সংপ্রিক্ত।
সে জন্য আমরা প্রতি আরবি মাসের ১২ তারিখকে সম্মান করে,
সাইয়্যিদু সাইয়্যিদুল আদাদ শরীফ পালন করে থাকি । এবং আজকের দিনে কোটি কোটি কন্ঠে মীলাদ শরীফ অনুষ্ঠিত হয়। সুবহানাল্লাহ।

সব মিলিয়ে আজকের দিনের, আজকের তারিখের, শান মান ফাযায়িল ফযিলত বুযূর্গী সম্মান মুবারক বেমেছাল।
সুবহানাল্লাহ।

তাই আজকের দিনে খুশি প্রকাশ করে ব্যাপক আয়োজন করে মীলাদ শরীফ ক্বিয়াম শরীফ এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বুলন্দী শান মুবারক প্রকাশ করতে হবে।

যেটা সম্মানিত হাদীছ শরীফে বর্নিত রয়েছে ,
হযরত আবু সাঈদ খুদরী রদ্বীয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্নিত, তিনি বলেন,

আর রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম কলা আতানী হযরত জিবরীল আলাইহিস সালাম
কলা ইন্না রব্বি ওয়া রব্বাকা ইয়া কুনু কাইফা রফাতুলাকা জিকরাক
কলা আল্লাহু আ-লামু কলা ইযা জুকিরতু ওয়া জুকুরতা মা-ই
সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করা হচ্ছে,
হযরত আবু সাঈদ খুদরী রদ্বীয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ননা করেন,
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে বর্নিত , তিনি ইরশাদ মুবারক করেন,
আতানী হযরত জিবরীল আলাইহিস সালাম
হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি আমার কাছে এসেছিলেন,
এসে তিনি বললেন ইয়া রসূলিল্লাহ ইয়া হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

ইন্না রব্বি ওয়া রবাবাকা ইয়া কুনু কাইফা রফাতুলাকা যিকরক
নিশ্চয় যিনি আপনার রব তায়ালা এবং আমার যিনি রব তায়ালা
তিনি আপনার কাছে আমাকে পাঠিয়েছেন , এই বিষয়টি জানতে
আপনার যে বুলন্দি শান মুবারক সেটা কিভাবে প্রকাশ করবেন।

এখন যিনি খ্বলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনিতো সবই জানেন, তারপরেও
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে পাঠিয়েছেন। তাহলে বুঝা যাচ্ছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ও সবই জানেন।
কিন্তুু তিনি উম্মতকে তালিম দেয়ার জন্য,বিনয়ী শিক্ষা দেয়ার জন্য বললেন।
আল্লাহু আ-লামু
যিনি খ্বলিক যিনি খ্বলিক যিনি রব মহান আল্লাহ পাক তিনিই সব চাইতেই ভালো জানেন। তখন যিনি খ্বলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন ,
ঠিক আছে,
ইযা জুকুরতু ওয়া জুকুরতা মা-ই
আপনার বুলন্দী শান মুবারক প্রকাশ করা হবে
সেটা কিভাবে ?
যেখানে আমার আলোচনা করা হবে
সেখানেই আপনারও আলোচনা মুবারক করা হবে। সুবহানাল্লাহ । সব জায়গাতেই

তাহলে আজকের দিনে ফযিলত মুবারক কতো বেমেছাল । সুবহানাল্লাহ।
অর্থাৎ আজকের দিনটিকে পাওয়ার কারনে উম্মতের দায়িত্ব কর্তব্য হচ্ছে বেমেছাল খুশি মুবারক প্রকাশ করা।

মহান আল্লাহ পাক তিনি যেন আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সম্মানার্থে দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা জ্বীন ইনশান
আমাদের সবাইকে সাইয়্যিদুনা হযরত ফারুকে আযম আলাইহিস সালাম,
সাইয়্যিদুনা হযরত যুন নূর আলাইহিস সালাম এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অর্থাৎ উনাদেরকে হাক্বীক্বী মুহব্বত মুবারক করার তাওফিক দান করুন।
আমিন।

image