নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
আবু লাহাবকে দেখলাম, জাহান্নামে পিপাসা পিপাসা বলে চিৎকার করছে, অতঃপর তার দু'আঙ্গুলের মাঝখান দিয়ে শীতল পানি প্রবাহিত হচ্ছে। যার কারণে তার আযাবের কষ্ট লাঘব হয়ে যায়। তাকে জিজ্ঞাসা করা হলো, এ নিয়ামত সে কি কারণে লাভ করছে? সে বললো, (ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনার পবিত্র বিলাদতী শান মুবারকে খুশি প্রকাশ করে হযরত ছুয়াইবিয়াহ আলাইহাস সালাম উনাকে আজাদ করার কারণে।