বায়ানু হাক্বীক্বতি ‘ইস্তাওয়া’ (৩৭)
ইস্তাওয়া সম্পর্কে হযরত ইমাম—মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনাদের অভিমত:
হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূত্বী রহমতুল্লাহি আলাইহি তিনি আরো বলেন,
اَخْرَجَ حَضْرَتْ اَلْبَيْهَقِىُّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ حَضْرَتْ اِسْحَاقَ بْنِ مُوْسٰى رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَالَ سَمِعْتُ حَضْرَتْ اِبْنَ عُيَيْنَةَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ يَقُول مَا وَصَفَ اللهُ بِهٖ نَفْسَهٗ فَتَفْسِيْرُهٗ قِرَاءَتُهٗ لَيْسَ لِاَحَدٍ اَنْ يُّفَسِّرَهٗ اِلَّا اللهُ تَعَالٰى وَرُسُلُهٖ صَلَوَاتُ اللهِ عَلَيْهِمْ
অর্থ: “হযরত ইমাম বাইহাক্বী রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত ইসহাক্ব ইবনে মূসা রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি শুনেছি হযরত সুফিয়ান ইবনে উইয়াইনাহ্ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন,
مَا وَصَفَ اللهُ بِهٖ نَفْسَهٗ فَتَفْسِيْرُهٗ قِرَاءَتُهٗ لَيْسَ لِاَحَدٍ اَنْ يُّفَسِّرَهٗ اِلَّا اللهُ تَعَالٰى وَرُسُلُهٖ صَلَوَاتُ اللهِ عَلَيْهِمْ ‘মহান আল্লাহ পাক তিনি নিজ সম্পর্কে যা কিছু বর্ণনা মুবারক করেছেন, তার ব্যাখ্যা হলো— কেবল তিলাওয়াত করা। মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল, মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত এর ব্যাখ্যা দেওয়ার অধিকার কারো নেই’।” (তাফসীরে দুর্রে মানছূর শরীফ ৩/৪৭৩)