বায়ানু হাক্বীক্বতি ‘ইস্তাওয়া’ (৩৬)
ইস্তাওয়া সম্পর্কে হযরত ইমাম—মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনাদের অভিমত:
হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূত্বী রহমতুল্লাহি আলাইহি তিনি আরো বলেন,
اَخْرَجَ حَضْرَتْ اَلْبَيْهَقِىُّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ حَضْرَتْ اَحْمَدَ بْنِ اَبِى الْحَوَارِىِّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَالَ سَمِعْتُ حَضْرَتْ سُفْيَانَ بْنَ عُيَيْنَةَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ يَقُوْلُ كُلَّمَا وَصَفَ اللهُ مِنْ نَفْسِهٖ فِىْ كِتَابِهٖ فَتَفْسِيْرُهٗ تِلَاوَتُهٗ وَالسُّكُوْتُ عَلَيْهِ
অর্থ: “হযরত ইমাম বাইহাক্বী রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত আহমাদ ইবনে আবী হাওয়ারী রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি শুনেছি হযরত সুফিয়ান ইবনে উইয়াইনাহ্ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন,
كُلَّمَا وَصَفَ اللهُ مِنْ نَفْسِهٖ فِىْ كِتَابِهٖ فَتَفْسِيْرُهٗ تِلَاوَتُهٗ وَالسُّكُوْتُ عَلَيْهِ
‘মহান আল্লাহ পাক তিনি নিজ সম্পর্কে উনার মহাসম্মানিত ও মহাপবিত্র কিতাব মুবারক উনার মধ্যে যা কিছু বর্ণনা মুবারক করেছেন, তার ব্যাখ্যা হলো— তা তিলাওয়াত করা এবং এই বিষয়ে চুপ থাকা’।” (তাফসীরে দুর্রে মানছূর শরীফ ৩/৪৭৩)