বায়ানু হাক্বীক্বতি ‘ইস্তাওয়া’ (৩১)
ইস্তাওয়া সম্পর্কে হযরত ইমাম—মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনাদের অভিমত:
‘তাফসীরে সাম‘আনী’ উনার মধ্যে উল্লেখ রয়েছে,
{ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ} قَدْ بَيَّنَّا مَذْهَبَ اَهْلِ السُّنَّةِ فِى الْاِسْتِوَاءِ وَهُوَ اَنَّهٗ نُؤْمِنُ بِهٖ وَنَكِلُ عِلْمَهٗ اِلَى اللهِ تَعَالٰى مِنْ غَيْرِ تَاْوِيْلٍ وَلَا تَفْسِيْرٍ
অর্থ: “(ছুম্মাস্তাওয়া ‘আলাল আরশ) আমরা ‘ইস্তিওয়া’ বিষয়ে আহলু সুন্নাত ওয়াল জামায়াতের অভিমত বর্ণনা করেছি। আর তা হচ্ছে— মহান আল্লাহ পাক তিনি ইস্তাওয়া হয়েছেন এটা আমরা বিশ্বাস করি এবং আমরা এর কোনো প্রকার ব্যাখ্যা ও তাফসীর ছাড়া এর ইলিমকে মহান আল্লাহ পাক উনার নিকট অর্পণ করেছি।” (তাফসীরে সাম‘আনী ২/৩৬৬)