ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধিকে নিষেধাজ্ঞা তালিকা থেকে সরালো যুক্তরাষ্ট্র।

➡️ যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিজ-কে দেশটির নিষেধাজ্ঞার তালিকা থেকে সরিয়ে দিয়েছে।

➡️ এক সপ্তাহ আগে এক মার্কিন প্রাদেশিক বিচারক সাময়িকভাবে এই নিষেধাজ্ঞা স্থগিত করেছিলেন।

বিচারকের রায়ে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের সমালোচনা করার পর তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রশাসন তার মতপ্রকাশের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে। তাই মার্কিন এই নিষেধাজ্ঞা বৈধ নয়।