ইরানে মার্কিন পাইলটদের উদ্ধার অভিযান নিয়ে সিনেমা নির্মাণ করবে যুক্তরাষ্ট্র।

➡️ ইরানে দুই মার্কিন পাইলটকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে মার্কিন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স এবং মার্কিন পরিচালক মাইকেল বে।

➡️ ঘটনাটি হলো, কিছুদিন আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের “অপারেশন এপিক ফিউরি” চলাকালে, যখন একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। তখন এই বিমানের দুজন পাইলটকে উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র টানা কয়েকদিন ইরানের ভিতরে যে অভিযান চালিয়েছিল সেটি।

➡️ মাইকেল বে জানান, তার কর্মজীবনে তিনি মার্কিন প্রতিরক্ষা বিভাগ ও সামরিক সদস্যদের সঙ্গে “অসাধারণ অংশীদারিত্ব” বজায় রেখেছেন।

তার এই মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, নতুন এই প্রকল্পে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতাও থাকতে পারে।

সূত্র: Deadline