সামর্থ্য থাকলে নিজের জন্য কুরবানী করা ওয়াজিব এটা তো সবাই জানিই।

মহান আল্লাহ পাক উনার প্রিয়তম হাবীব নূরে মুজাসসাম প্রাণাধিক প্রিয় নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ থেকে কুরবানী করা ফরজ। কাজেই সামর্থ্য থাকলে দুইটা নামে (একটা নবীজি উনার পক্ষ থেকে একটা আপনার পক্ষ থেকে) কুরবানী করুন৷ একা পারলে একাই কুরবানী করুন না পারলে ২,৩,৫,৭,১০,২০,১০০,৫০০ জন মিলে অথবা যারা ফরজ কুরবানী করেন উনাদেরকে আর্থিক সহযোগিতা করে প্রিয় নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ থেকে কুরবানী দিন। মনে রাখবেন আপনার পক্ষ থেকে কুরবানী এটা ত্রুটি থাকতেও পারে কিন্তু প্রিয় নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে যে কুরবানী করা হয় এবং হবে তা কখনো ত্রুটি হবেনা বরং তা নিশ্চিত মক্ববুল অর্থাৎ কবুল এবং এটাই হবে পুলছিরাতের বাহন৷ মূল যেটা বিষয় সেটা হচ্ছে স্বয়ং প্রিয় নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি উনার আগত,অনাগত সকল উম্মতের পক্ষ থেকে কুরবানী মুবারক দিয়েছেন। তাহলে আপনি আমি কি উনার পক্ষ থেকে দিবনা? অবশ্যই দিব। কাজেই নিজের ওয়াজিব কুরবানীর পাশাপাশি ফরজ কুরবানী আদায় করুন। বিষয়টা সকলের অগোচরে আনতে সর্বোচ্চ প্রচার প্রসার করুন
বি.দ্র. পবিত্র রাজারবাগ দরবার শরীফ উনার মধ্যে গতবার ১৪০০ পশু মুবারক কুরবানী করা হয়েছে। প্রিয় নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত আবু রসূলিনা এবং হযরত উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, হযরত ছাহাবায়ে ক্বিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ,হযরত নবী রসূল আলাইহিমুস সালাম,হযরত আউলিয়ায়ে ক্বিরাম রহমতুল্লাহি আলাইহিমগণ উনাদের পক্ষ থেকে প্রতিবছর হাজার হাজার কুরবানী রাজারবাগ শরীফে দেয়া হয়ে থাকে। চাইলে আপনারা সেখানেও শরীক থাকতে পারেন।
#90daysmahfil
#qurbani
#fardqurbani