খলীফাতুল্লাহ খলীফাতু রসূলিল্লাহ সাইয়্যিদুনা মামদূহ হযরত সূলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ক্বওল শরীফসম্মানিত ইসলামী শরীয়ত উনার নির্দেশ মুবারক হচ্ছে- সামর্থ্যবান প্রত্যেকের পক্ষ থেকেই পবিত্র কুরবানী করতে হবে। অর্থাৎ সামর্থ্যবান প্রত্যেকের জন্যই পবিত্র কুরবানী করা ওয়াজিব। সুবহানাল্লাহ! পবিত্র ওয়াজিব কুরবানী না করে পবিত্র কুরবানীর পশু বা সে টাকা গরীব-দুস্থদের দেয়া বা দিতে বলা সুস্পষ্ট নাজায়িয, হারাম ও কুফরী।