মহাসম্মানিত ও মহাপবিত্র ৫২তম বৎসর মুবারক (আনুষ্ঠানিকভাবে মহাসম্মানিত ও মহাপবিত্র নুবুওওয়াত এবং রিসালাত মুবারক প্রকাশের ১২তম বছর):
এ বৎসর মহাসম্মানিত ও মহাপবিত্র ৫ই রবীউছ ছানী শরীফ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আল আউওয়াল আলাইহিস সালাম (সাইয়্যিদুনা হযরত ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাম) তিনি সম্মানিত হাবশায় মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন| সুবহানাল্লাহ!
এ বৎসর সম্মানিত হজ্জ উনার মওসুমে আকাবার দ্বিতীয় বাইয়াত মুবারক অনুষ্ঠিত হন| সুবহানাল্লাহ! বাইয়াত মুবারক গ্রহণকারী উনারা ছিলেন সংখ্যায় ১২ জন| সুবহানাল্লাহ!
* এ বৎসর মহাসম্মানিত ও মহাপবিত্র ২৬শে মুহররমুল হারাম শরীফ ইয়াওমুল খমীস শরীফ (বৃহস্পতিবার) সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আছ ছানী আলাইহিস সালাম (সাইয়্যিদুনা হযরত ইমাম আলী ইবনে আবিল আছ আলাইহিস সালাম) তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন| সুবহানাল্লাহ!