সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় জীবনী মুবারক
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (পর্ব- ৭৮)
মহাসম্মানিত ও মহাপবিত্র ৫১তম বৎসর মুবারক (আনুষ্ঠানিকভাবে মহাসম্মানিত ও মহাপবিত্র নুবুওওয়াত এবং রিসালাত মুবারক প্রকাশের ১১তম বছর):
এ বৎসর সম্মানিত উমরাহ& মুবারক উনার সময় ভিনদেশী বিশিষ্ট কয়েকজন ব্যক্তিত্ব মুবারক উনারা সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেন| সুবহানাল্লাহ!
এ বৎসর মহাসম্মানিত ও মহাপবিত্র ২৭শে রজবুল হারাম শরীফ লাইলাতু সাইয়্যিদি সাইয়্যিদিল আইয়্যাম শরীফ (সোমবার রাতে) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আনুষ্ঠানিকভাবে মহাসম্মানিত ও মহাপবিত্র মি’রাজ শরীফ সংঘটিত হন| সুবহানাল্লাহ! এই রাত্রে ৫ ওয়াক্ত নামায ফরয করা হয়|
এ সময় চতুর্থবারের মতো মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল ইল&ম মুবারক চাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র শান মুবারক প্রকাশিত হন| সুবহানাল্লাহ!
মহাসম্মানিত ও মহাপবিত্র মি’রাজ শরীফ সংঘটিত হওয়ার পরের দিন মহাসম্মানিত ও মহাপবিত্র ২৮শে রজবুল হারাম শরীফ ইয়াওমুছ ছুলাছা শরীফ (মঙ্গলবার) সিব&ত্বতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আল ঊলা আলাইহাস সালাম (সাইয়্যিদাতুনা হযরত উমামাহ& আলাইহাস সালাম) তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন| সুবহানাল্লাহ!
* এ বৎসর সম্মানিত হজ্জ উনার মওসুমে আকাবার প্রথম বাইয়াত মুবারক অনুষ্ঠিত হন| সুবহানাল্লাহ! বাইয়াত মুবারক গ্রহণকারী উনারা ছিলেন সংখ্যায় ৬ জন| সুবহানাল্লাহ!