সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার কারামত মুবারক

জয়পুরহাটের তানজিমা আপার বাড়িতে এক মহিলা ভাড়া থাকতো। মহিলার স্বামী জাপানে চাকরি করতো আর সেই মহিলা তার তিন বছর বয়সী সন্তান ও শাশুড়ির সাথে থাকতো। মহিলার শাশুড়ি মোবাইল ফোনে ছেলেকে বউ এর বিরুদ্ধে নানান মিথ্যা কথা বলে ঘরে ফিতনা-ফাসাদ সৃষ্টি করতো।ছেলেও মা ভক্ত ছিল, যার কারণে সর্বদা মায়ের কথা মতো চলে,কাজ করে। বউ এর সাথে ভালো ব্যবহার করতো না, ফোনও করতো না, ঠিকমতো খোঁজ খবর রাখতো না। এদিকে মহিলার বাচ্চাটিও অসুস্থ হয়ে পড়ে তাই মহিলা খুবই কান্নাকাটি করতে থাকে। কি করবে বুঝে উঠতে পারছিল না।সংসার প্রায় ভেঙ্গে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। যেহেতু পীর বোন তানজিমা আপা ওই মহিলার বাড়ীওয়ালী এবং নিয়মিত দ্বীনি তা'লীমের মজলিস করেন তাই সেই মহিলার মা তা'লীম গ্রহণের উদ্দেশ্যে পীর বোনের নিকট আসা যাওয়া করতো। মেয়ের সংসারে বিপর্যয় দেখে মেয়েকেও উক্ত তা'লীমে নিয়ে আসে। আমাদের পীর বোন ঐ সংসারে শান্তির জন্য পাছ-আনফাস যিকির ও মীলাদ শরীফ শিখিয়ে দেন। তারপর থেকে ঐ মহিলা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ শেষে পবিত্র মীলাদ শরীফ পাঠ করে এবং কান্নাকাটি করে আল্লাহ পাক উনার কাছে দোয়া করতে থাকে যেন তার সংসারে শান্তি ফিরে আসে এবং বাচ্চার সুস্থতার জন্য পবিত্র মীলাদ শরীফ পাঠ করে পানিতে ফুঁ দিয়ে বাচ্চাকে পান করায়। এদিকে তা'য়ালীমী মজলিসে আসা যাওয়ার ফলে সে পবিত্র সাইয়্যিদুল আইয়াদ শরীফ উনার ফজিলত সম্পর্কে জানতে পারে এবং পবিত্র সাইয়্যিদুল আইয়াদ শরীফে হাদিয়া করার নিয়ত করে, যেন তার বিপদ আপদ দূর হয়ে যায়। এরই মাঝে সে উক্ত পীরবোনের কাছে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার সম্পর্কে জানতে পারে। তারপর আমাদের পীর বোন পবিত্র সহবত মুবারক ইখতিয়ারের উদ্দেশ্যে পবিত্র দরবার শরীফে আসার জন্য যখন প্রস্তুতি নিতে থাকেন তখন সেই মহিলা পীর বোনের কাছে কিছু হাদিয়া দেয় এবং বলেন যে, 'এই হাদিয়া টুকু সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার কাছে পৌঁছে দিয়ে স্বামী, সন্তান এবং সংসার যেন ঠিক থাকে সেজন্য দোয়া মুবারক চাইবেন'। সেই পীর বোন দরবার শরীফে এসে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নিকট উক্ত মহিলার কথা জানিয়ে দোয়া মুবারক চান। কয়েকদিন পরেই পীর বোন বাড়ী ফিরে শুনেন যে, উক্ত মহিলার স্বামী ফোন করেছে, কথা বলেছে, কথা বার্তায় মুহব্বত প্রকাশ করেছে। সেই মহিলা দেখলো, সব কিছুই যেন আগের মতো ঠিক হয়ে যাচ্ছে, অপরদিকে বাচ্চাটিও সুস্থ হয়ে যাচ্ছে। হঠাৎ স্বামী ভালো হয়ে যাওয়া, সন্তানের সুস্থতা, সংসারে শান্তি ফিরে আসা ইত্যাদি সবকিছুতেই অমূল পরিবর্তন দেখে মহিলার দৃঢ় বিশ্বাস হলো যে, এটা এক মাত্র সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক উসীলায় সম্ভব হয়েছে এবং উনার মুবারক দোয়ায় প্রায় ভেঙ্গে যাওয়া সংসার জোড়া লেগেছে‌। শুধু তাই নয়, এর কিছুদিন পরে উক্ত মহিলার স্বামী তার স্ত্রী সন্তানকে জাপানে নিয়ে যায় এবং তাদের মাঝে মিল মুহব্বত হয়ে যায়। সুবহানাল্লাহ!

image