একখানা বিশেষ ওয়াক্বেয়াহ্ মুবারক (৬)
ওটা আসলে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের থেকে এটা পুরা বের করে দেওয়া হয়। ওটা সাথেই থাকে না। তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে কিভাবে থাকতে পারে? আবার উনার ভিতর একটা কাফের প্রবেশ করবে! এটাকে ঈমানদার বানানো হবে! তাহলে যতদিন ঈমানদার হয়নি, ততদিন তাহলে উনার ভিতরে কাফের ছিলো! না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যে মহান আল্লাহ পাক তিনি পবিত্র করার মত পবিত্র করে পবিত্র নূরুল ইযহার মুবারক করালেন (সৃষ্টি মুবারক করলেন), এখন পবিত্র বললে তো শব্দটা কম হয়, তাহলে উনার মাঝে নাপাকির স্পর্শ থাকে কোথায়? যেখানে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সমান্য পবিত্র নূরুত তাবাররুক (স্পর্শ) মুবারক উনার কারণে একটা ধুলা—বালি হোক বা যেটাই হোক, সেটা পবিত্র আরশে আযীম থেকে সম্মানিত হয়ে যান। তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ভিতরে একটা শয়তান থাকে কিভাবে?